ফেলানি হত্যার ঘটনায় করা রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সীমান্তে ১৫ বছরের কিশোরী ফেলানি হত্যার ঘটনায় করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিটটি উপস্থাপন করা হয়নি মর্মে আজ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে ১৭ জানুয়ারি ‘ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন অব হিউম্যান রাইটস’ নামের একটি সংগঠনের পক্ষে আইনজীবী তাজুল ইসলাম হাইকোর্টে রিটটি করেন। আজ প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন।জানা যায়, ৭ জানুয়ারি কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় কাঁটাতারের বেড়ায় আটকে পড়া ফেলানিকে গুলি করে হত্যা করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। ওই ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। রিট আবেদনে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে পদক্ষেপ নিতে এবং ফেলানির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছিল।