ফেলানি হত্যার প্রতিবাদ জানানো হয়েছে: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসএফের গুলিতে কিশোরী ফেলানি হত্যাকাণ্ডের পর বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং বিএসএফের দোষী সদস্যদের শাস্তির দাবি করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। আজ বুধবার জাতীয় সংসদে বিএনপির সাংসদ আশরাফউদ্দিন নিজানের উত্থাপিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে দীপু মনি জানান, বর্তমানে বিশ্বের ৪৭টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে। এসব দূতাবাসের মধ্যে তিনটি দেশে রাষ্ট্রদূত হিসেবে সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তা নিয়োজিত আছেন। তাঁরা হলেন অস্ট্রেলিয়ায় লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, মিয়ানমারে মেজর জেনারেল অনুপ কুমার চাকমা ও মালদ্বীপে রিয়ার এডমিরাল এ এস এম এ আউয়াল।আবদুর রহমান বদির সম্পূরক প্রশ্নের জবাবে দীপু মনি জানান, দেশের দুটি ক্যাম্পে ২৮ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছে। তাদের মিয়ানমারে প্রত্যাবসানে সরকার সব সময় উদ্যোগী। তাঁদের ফেরত পাঠাতে কূটনৈতিক চেষ্টা চলছে।