ফেলানী হত্যার বিচারিক কার্যক্রম চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ইউ কে বানশাল বলেছেন, বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার অভিযোগে বিএসএফ সদস্যের বিরুদ্ধে পরিচালিত বিচারিক আদালতের কার্যক্রম এখনো শেষ হয়নি।আজ শনিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউ কে বানশাল এ কথা বলেন। বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এদিকে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা সীমান্ত হত্যাকাণ্ডের বিষয়ে গভীর উদ্বেগের কথা বৈঠকে জানিয়েছি। এ ধরনের হত্যাকাণ্ড মোটেও গ্রহণযোগ্য নয়। আর তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটে বিএসএফ মহাপরিচালক আমাদের আশ্বস্ত করেছেন, সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনতে তাঁরা সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবেন।’ ২৬ সেপ্টেম্বর বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়।