ফেসবুক তরুণীদের হতাশা বাড়াতে পারে !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বন্ধুদের সঙ্গে যোগাযোগে সহায়তা করে। কিন্তু এসব মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করলে তরণীদের বেশি বিষণ্নতায় ভোগার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের একজন মনোবিজ্ঞানী এ বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন। তাঁদের বক্তব্য, ফেসবুকে বন্ধুর সংখ্যা এ ক্ষেত্রে বড় ধরনের একটি চিন্তার বিষয়।‘গার্লস অন দি ইডজ’ গ্রন্থের লেখক লিওনার্ড স্যাক্স বলেন, তরণীদের ক্ষেত্রে এ ঝুঁকিটা সবচেয়ে বেশি। কারণ হিসেবে তিনি বলেন, তরুণীরা সব সময় সুন্দর সুন্দর বিষয়গুলো ফেসবুকে শেয়ার করে। এরপর তা তাদের ফেসবুকের মেয়ে-বন্ধুর ফেসবুক পেজগুলোতে বিচরণ করে। অনেক সময় তাদের বান্ধবীদের ফেসবুক কর্মকাণ্ড দেখে তার হীনম্মন্যতায় ভুগতে থাকে। তাদের বান্ধবীদের স্বাধীনতা দেখে নিজেরা পরাধীন ভেবে নিজেরা বিষণ্নতায় ভুগতে থাকে।স্যাক্স অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘তাঁরা যেন তাঁদের কন্যা-সন্তানদের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যয়িত সময় যেন ২০-৩০ মিনিটের মধ্যে বেঁধে দেন। আর শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে অন্যান্য সময় যেন তাঁদের কন্যাসন্তানদের সময় দেন।’ তিনি আরও বলেন, অভিভাবকদের সন্তানদের প্রতিটি বিষয়ের ব্যাপারে খোঁজ নিতে হবে। সন্তানেরা তাদের ল্যাপটপে কী করে, সেটি অভিভাবকদের জানতে হবে।