ফেসবুক থেকে বাদ দেওয়ায় আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে বন্ধুর তালিকা থেকে থেকে বাদ দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে যুক্তরাজ্যের এক তরুণ।সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে ২১ বছর বয়সী তরুণ সিমন ফক্সলের। এ বন্ধুত্ব একসময় রূপ নেয় ভালো লাগায়। তরুণীর প্রতি ভালোবাসার কথা বলতে গিয়েই অপমানিত হন এই তরুণ। এই অপমান সইতে না পেরে বেছে নেন আত্মহত্যার পথ। সিমন ফক্সলের বাড়ি যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের হাইড শহরে।সিমন ফক্সলের মৃত্যুর আগে লিখে যাওয়া একটি চিঠি থেকে উঠে আসে তাঁর অভিমানের কথা। আত্মহত্যার কারণে হিসেবে জানা যায়, ওই তরুণী তাঁকে ফেসবুকের বন্ধুতালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি।ফক্সলে তাঁর ফেসবুকে যোগাযোগের চেষ্টা চালিয়ে মন গলাতে পারেননি ওই তরুণীর। উল্টো তরুণীর বন্ধুরা তাঁকে খুদেবার্তার মাধ্যমে তিরস্কার করেছেন।‘যাও মর গিয়ে’—এ ধরনের খুদে বার্তা পাওয়ার পরই ফক্সলে বাড়ির বাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ফক্সলের বাবা ও ভাই দড়িতে তাঁর ঝুলানো মৃতদেহ দেখতে পান।ফক্সলের পরিবার জানায়, তাঁর ফেসবুক-বান্ধবী বন্ধুতালিকা থেকে বাদ দেওয়ায় এবং তরুণীটির বন্ধুদের অপমানজনক খুদে বার্তায় ফক্সলে চরম মানসিক নির্যাতনের শিকার হন। এর পরই এ ঘটনা ঘটে। ডেইলি মেইল।