ফেসবুক পেজ থেকে
ফেসবুকে আইন অধিকার পেজে যোগ দিয়ে মতামত ও আইনি জিজ্ঞাসা করতে পারেন www.facebook.com/AINADHIKARআইনি জিজ্ঞাসাপ্রশ্ন: রেন্ট কন্ট্রোলার বা বাড়িভাড়া নিয়ন্ত্রকের কাছে কখন টাকা জমা দেওয়া যায়?তারানা এইচ সিদ্দিকীউত্তর: ১৯৯১ সালের বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের অধীনে বাড়িভাড়া নিয়ন্ত্রণ এবং সমস্যা সমাধানের জন্য ভাড়া নিয়ন্ত্রক আছেন। সাধারণত সিনিয়র সহকারী জজ আদালতগুলো এ দায়িত্ব পালন করে থাকেন। বাড়িওয়ালা কোনো কারণে ভাড়া গ্রহণে অস্বীকৃতি জানালে চুক্তি অনুযায়ী সময়ের মধ্যে অথবা চুক্তি না থাকলে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে ভাড়াটেকে মানি অর্ডারযোগে বাড়িওয়ালার ঠিকানায় ভাড়া প্রেরণ করতে হবে। মানি অর্ডারযোগে প্রেরিত ভাড়ার টাকাও যদি বাড়িওয়ালা গ্রহণ না করেন, তাহলে ওই টাকা ফেরত আসার পরবর্তী ১৫ দিনের মধ্যে ভাড়াটেকে রেন্ট কন্ট্রোলার অর্থাৎ সিনিয়র সহকারী জজের বরাবর দরখাস্ত এবং ভাড়া জমা দিতে হবে। এ জন্য একজন আইনজীবীর মাধ্যমে কন্ট্রোলারের বরাবর আরজি জানাতে হবে। রেন্ট কন্ট্রোলারের রায়ের বিরুদ্ধে জেলা জজের কাছে আপিল করা যাবে।ভাড়াটে বাড়িওয়ালার বিরুদ্ধে ঘর ভাড়া ফেরত, নিষেধাজ্ঞা, অগ্রিম টাকা ফেরত পাওয়া, নিষেধাজ্ঞাসহ মানসম্মত ভাড়া ধার্যের মোকদ্দমা করে থাকেন।পরামর্শ দিয়েছেন তানজিব-উল আলম অ্যান্ড অ্যাসোসিয়েটস