ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এখন ৫০০ মিলিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ‘ফেসবুকে’ ৫০০ মিলিয়নতম সদস্য তাঁর নাম নিবন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করে।২০০৪ সালে চালু হওয়া সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটটিতে গত ছয় মাসেই প্রায় ১০০ মিলিয়ন নতুন ব্যবহারকারী নাম নিবন্ধন করেন।ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ফেসবুক ব্যবহারকারীর এ সংখ্যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটা ব্যবহারকারীদের জন্য অনুপ্রেরণাও জোগাবে।যুক্তরাজ্যে সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৬ মিলিয়নে।টেক ব্লগ পকেট লিন্টের স্টুয়ার্ট মাইলস বলেন, ফেসবুকের সাফল্য এখন প্রমাণিত সত্যে পরিণত হয়েছে।স্টুয়ার্ট মাইলস বিবিসি নিউজকে বলেন, এখানে এখন অজস্র লোক অনলাইনে থাকে এবং অগুণতি লোক বন্ধুদের সঙ্গে অনুভূতি বিনিময় করতে চায়। এটা খুবই ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করেছিল। তারপর ক্রমশ বড় হতে হতে আজ এ অবস্থানে এসে পৌঁছেছে। ব্যবহারকারীরা সবাই ফেসবুক সম্পর্কে সুপ্রচার চালানোর কারণেও এটা সম্ভব হয়েছে।স্টুয়ার্ট মাইলস আরও বলেন, ফেসবুকের পরবর্তী মাইলফলক—যা খুব সম্ভবত হবে ৭৫০ মিলিয়ন ব্যবহারকারী—অর্জন করতে এত সময় লাগবে না। এটা যত বেশি ব্যবহার করবেন তত এর প্রসার ঘটবে, চলতে চলতে ক্রমশ আকারেও বেড়ে যাবে।সম্প্রতি মার্ক জুকারবার্গ জানান, এটা প্রায় নিশ্চিত যে এক বিলিয়ন লোক এই ওয়েবসাইটটি ব্যবহার করবে।সাইটটিতে কিছু সমস্যাও রয়েছে। বারবার এর প্রাইভেসি সেটিংস পরিবর্তন করায় এটি বিক্ষোভের সম্মুখীন হয় এবং গত মে মাসে হাজার হাজার লোক এটাকে বর্জন করার হুমকি দেয়।কিন্তু প্রভাবশালী ব্লগার রবার্ট স্কোবল বিবিসিকে বলেন, এ বিতর্ক সত্ত্বেও বেশির ভাগ লোকই ফেসবুক ব্যবহার বন্ধ করেনি। তবে ফেসবুকের সঙ্গে পাল্লা দিয়ে সামাজিক যোগাযোগের আরেকটি সাইট টুইটার বেশ এগিয়ে চলেছে।রবার্ট স্কোবলসহ টুইটার ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় ২০০ মিলিয়ন।