ফেসবুকে আসার কোনো ইচ্ছে নেই: অমর্ত্য সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে নাম চুরি হওয়ার ঘটনার পর নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন, প্রতারণামূলক পেজটি বন্ধ করার জন্য তিনি সামাজিক যোগাযোগের সাইটের ব্যবস্থাপকের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি। আজ রোববার বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।অমর্ত্য সেন জানিয়েছেন, এই সাইটে অংশগ্রহণকারীদের যথার্থতা যাচাই করাটা বেশ জটিল হওয়ায় এই ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট খোলার ইচ্ছে তাঁর নেই।সাম্প্রতিক একটি সংবাদপত্র সূত্রে জানা গেছে, একজন ছদ্মবেশে নিজেকে অমর্ত্য সেন পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে একটি অ্যাকাউন্ট খোলে। এই অ্যাকাউন্টে দেখানো হয়, ফেসবুকে অমর্ত্য সেনের ভক্তের সংখ্যা ৪৯০ জন। এ ছাড়া এই অ্যাকাউন্টে অমর্ত্য সেনের নামে বেশ কিছু বিষয় প্রকাশ করা হয়েছে, যা রাজনীতি ও অর্থনীতির মধ্যে ব্যাপকভাবে দ্বন্দ্বের সৃষ্টি করে।এ ঘটনার পর অমর্ত্য সেন সাফসাফ জানিয়ে দিয়েছেন, ‘ফেসবুকে আমার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই এবং এই সাইটে অ্যাকাউন্ট খোলারও কোনো ইচ্ছে নেই।’