ফেসবুকে বিচারকদের আইনজীবী বন্ধু থাকা অন্যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সম্পর্কের জাল তৈরিতে ফেসবুক (সামাজিক নেটওয়ার্কিংয়ের সাইট) এখন খুবই জনপ্রিয় এক মাধ্যম। ফেসবুকের কল্যাণে পৃথিবীর তাবত্ মানুষে তৈরি হয়েছে বন্ধুত্বের অদ্ভুত আকর্ষণীয় এক বলয়। বিচারক-আইনজীবীরাও দূরে নেই এ বলয় থেকে এবং সেটাই স্বাভাবিক। কিন্তু নিয়ম হলো, আইনজীবীদের সঙ্গে বিচারকেরা ব্যক্তিগত সম্পর্ক এড়িয়ে চলবেন। নিজেদের সত্ ও নিরপেক্ষ ভাবমূর্তি সমুন্নত রাখতে পেশাগত আচরণের অংশ হিসেবে বিচারকেরা যুগ যুগ ধরে এ বিধি মেনে আসছেন। ফেসবুকের আগমন এ ক্ষেত্রে কিঞ্চিত্ জটিলতার সূচনা করেছে। আইনজীবী এবং বিচারকেরা ফেসবুকে একে অপরের বন্ধু হতে পারেন কি না, এ নিয়ে তাঁদের মধ্যে জন্ম নিয়েছে কিছু শঙ্কার।আমেরিকার ফ্লোরিডা বিচারকদের নীতি-নৈতিকতা নির্ধারণী কমিটি ১৭ নভেম্বর এ বিষয়ে চমত্কার এক মত দিয়েছে। বিচারকেরা এ সমাজেরই একটা অংশ। বিচার-বহির্ভূত কর্মকাণ্ডে তাঁদের জোরপূর্বক নির্বাসন যেমন অনুচিত ও অমানবিক; তেমনি অসম্ভবপরও বটে। তাই ওই কমিটি বলেছে, ‘বিচারকেরাও ফেসবুকে সদস্য হতে পারবেন। তবে যাঁদের সঙ্গে তাঁদের পুরোদস্তুর পেশাদার সম্পর্ক, কোর্টে যাঁদের সঙ্গে তাঁদের হরদম মুখোমুখি, সেসব আইনজীবীকে ফেসবুক বন্ধু করা যাবে না।’সম্প্রতি এ বিষয়ে সাউথ ক্যারোলাইনার কমিটিও প্রায় একই মত জ্ঞাপন করেছে; তারাও বলছে, আইনজীবী ভিন্ন যে কারও সঙ্গে বিচারকেরা ফেসবুক বন্ধুত্ব তৈরি করতে পারবেন। এমনকি পুলিশ কিংবা অন্য আইন কর্মকর্তাদেরও ফেসবুক বন্ধু বানানো যাবে। তবে শর্ত হলো, ওই কর্মকর্তা বিচারকদের পেশাগত বিষয়ে কোনো আলোচনা বা হস্তক্ষেপ করতে পারবেন না। এ ক্ষেত্রে কমিটির যুক্তিটা হলো, অন্যদের ব্যাপারে যেমন বিচারকদের কৌতূহল আছে, তেমনি বিচারকদের ব্যাপারেও অন্যরা কৌতূহলতাড়িত হতে পারেন। মানুষের সঙ্গে তাঁদের যোগাযোগ-প্রণালী, তাঁদের বোধ-বিশ্বাস ইত্যাদি ব্যাপারে সাধারণ মানুষ তো আকর্ষণবোধ করতেই পারে। তাই ফেসবুকের মতো সামাজিক সম্পর্কের নেটওয়ার্কগুলোতে বিচারকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।ইন্টারনেট থেকে আফতাব রাগিব