ফেসবুকে মমতার গর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে ইউপিএ সরকারকে আবার একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক বার্তায় এক পোস্টে মমতা লিখেছেন, এখন এলপিজি গ্যাসের একটি সিলিন্ডারের জন্য মানুষকে অতিরিক্ত ১২৭ টাকা দিতে হবে। আগামী মাসগুলোতে এই দাম আরও বাড়বে। খবর জি নিউজের। ফেসবুকের পোস্টে মমতা আরও লিখেছেন, ‘এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়।’ মমতার ভাষ্যে, ‘কেন্দ্রীয় সরকার দরিদ্র স্কুলগামী শিশুদের নিয়ে ভাবে না। এতে করে হয়তো অনেক শিশুকেই দুপুরে না খেয়ে স্কুলে যেতে হবে। কারণ, পয়সার অভাবে বাড়তি দামে এলপি গ্যাস কিনতে পারবে না ওই শিশুর পরিবারবর্গ।’ পোস্টে মমতা বলেন, সংস্কারের নামে “লুট চলছে লুট”। আর এই লুটপাটকে লুকাতে “ঝুট চলছে ঝুট” বলেও মন্তব্য করেন তিনি।