ফেসবুকে সেরা রিয়ান্না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের রমরমা অবস্থানে রয়েছেন সংগীততারকা রিয়ান্না। ‘উই ফাউন্ড লাভ’-খ্যাত এই গায়িকা সবখানেই যেন তরতরিয়ে উঠে যাচ্ছেন ওপরের দিকে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক এর উজ্জ্বল উদাহরণ। এ বছর এই ওয়েবসাইটে ভক্তসংখ্যার দিক দিয়ে শীর্ষে পৌঁছেছেন রিয়ান্না। ফেসবুকে তাঁর ভক্ত জুটেছে চার কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন অপর সংগীততারকা বব মার্লে ও আভরিল লাভিগনে। সংগীত জগতেও এখন জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন পপতারকা লেডি গাগা। ফেসবুকে তাঁর চেয়েও রিয়ান্নার ভক্তের সংখ্যা ২০ লাখ বেশি। ব্যাং শোবিজ।