ফেসবুকে হাসিনা-খালেদার ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ব্যাঙ্গাত্মক ছবি ও মন্তব্য প্রকাশ করার অভিযোগে মাহাবুব আলম রডিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরে পুরান ঢাকার ওয়ারির র‌্যাংকিংস্ট্রিট এলাকা থেকে র‌্যাবের গোয়েন্দা শাখার একটি দল তাঁকে গ্রেপ্তার করে। র‌্যাব জানিয়েছে, মজা করার জন্য রডিন এমনটা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র‌্যাবকে জানিয়েছেন। তবে রডিন এর আগে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ব্যাঙ্গাত্মক ছবি ও মন্তব্য প্রকাশ করেছিলেন বলে র‌্যাব সূত্র জানায়। আজ তিনটায় র‌্যাব সদর দপ্তরে এ ব্যাপারে ব্রিফিংয়ের আয়োজন করা হয়।