ফেয়ার প্রাইজ কার্ড পাবে ২৪ লাখ ৭০ হাজার দরিদ্র পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র জনসাধারণের জন্য ন্যায্য মূল্যে চাল নিশ্চিত করতে সারা দেশে ২৪ লাখ ৭০ হাজার ফেয়ার প্রাইজ কার্ড দেওয়া হবে। এলাকার মধ্যে তুলনামূলক অধিক দরিদ্র পরিবারগুলোকে এ কার্ড দেওয়া হচ্ছে। এ কার্ড দেখিয়ে সরকার-নির্ধারিত দামে মাসে ২০ কেজি করে চাল কেনা যাবে। বর্তমানে খোলাবাজারে কেজিপ্রতি এ চালের দাম ২২ টাকা। গত সপ্তাহে ঢাকায় এ কর্মসূচি শুরু হয়।আজ রোববার সংসদ ভবনে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, নারায়ণ চন্দ্র চন্দ, জাফর আলী, মোজাহার আলী প্রধান ও মো. আকরাম হোসেন চৌধুরী অংশ নেন।সভায় জানানো হয়, চালকলের মালিক ও বড় চাল ব্যবসায়ীদের মজুদদারির বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। এরই মধ্যে সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।