ফোন ধরলে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ একটি নম্বর থেকে আসা ফোন ধরলেই মৃত্যু হতে পারে। ওই নম্বরটি হচ্ছে ০৯১৪১। নাইজেরিয়ায় অসংখ্য মুঠোফোন ব্যবহারকারীর কাছে ওই খুদেবার্তা পাঠানো হয়। বার্তাটি পাওয়ার পর অনেকের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে বাধ্য হয়ে নাইজেরীয় সরকারকে বিবৃতি দিতে হয়েছে। এতে বলা হয়, ওই নম্বর থেকে আসা ফোন ধরলে কিছুই হবে না। নাইজেরিয়ান কমিউনিকেসন্স কমিশন এটাকে গাঁজাখুরি গল্প বলে আখ্যা দিয়েছে। কমিশনের মুখপাত্র রেউবেন মোওকা বলেন, সহজে প্রতারিত হয়, এমন সহজ-সরল মানুষই কেবল এ ধরনের গল্পে বিশ্বাস করতে পারে। টাইমস অব ইন্ডিয়া