ফৌজদারহাটে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফৌজদারহাটে আজ সোমবার সকাল সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন চালক নিহত হয়েছেন। আহত হয়েছে তিনজন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন—ট্রাকচালক মো. ইয়াছিন (৩৫) ও বাসচালক জয়নাল (৩০)। আহত ব্যক্তিরা হলেন—শামীম (২৮), রহমত (২৫) ও জাকির (২৮)। আহত ব্যক্তিরা বাস যাত্রী।মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে চট্টগ্রামমুখী গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও ঢাকামুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই চালক মারা যান।এ ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যানজট দেখা দেয়। আধঘণ্টা পর হাইওয়ে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।