ফ্যাবিও ক্যানাভারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক নাম: ক্যানাজন্ম: ১৩ সেপ্টেম্বর, ১৯৭৩, নেপলস, ইতালিউচ্চতা: ৫ ফুট ৯ ইঞ্চিপরিবার: বাবা-পাসকুয়েল, মা-জেলসোমিনা, বোন-রেনেটা, ভাই-পাওলো, স্ত্রী-ড্যানিয়েলা আরেনসো, দুই ছেলে-ক্রিস্টিয়ান (১০), আন্দ্রিয়া (৫), মেয়ে-মার্টিনা (৮)।প্রিয়খাবার: পিত্জা, মোজারেলা, মিস্টি আর চেরি স্বাদের বাবলগাম গায়ক: পিনো ড্যানিয়েলগান: ড্যানিয়েলের গাওয়া ন্যাপোলির আঞ্চলিক সংগীত ‘নেপিউল’, আর কেলির ‘হোম অ্যালোন’, ব্রিটনি স্পিয়ার্সের ‘বেবি ওয়ান মোর টাইম’।চলচ্চিত্র: ব্রেভহার্টঅবসর কাটানোর স্থান: সমুদ্রশখ: বোটিং করা, রান্না করাপারফিউম: আরমানি ২০০৬ বিশ্বকাপে ইতালি জিতছিল শিরোপা আর জিনেদিন জিদানের পেছনে থেকে ফ্যাবিও ক্যানাভারো জিতেছিলেন ‘সিলভার বল’। আরেকটি খেতাবও জিতেছিলেন ইতালি অধিনায়ক। দর্শকদের ভোটে নির্বাচিত হয়েছিলেন টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ফুটবলার। অবশ্যই খেলার জন্য নয়, গ্ল্যামারের জন্য!বিভিন্ন পত্রপত্রিকার জন্য উদোম গায়ে যেসব ফটো শুট করেছেন, সেগুলো হার মানাবে হলিউডের মাসলম্যান হিরোদেরও। রিয়াল মাদ্রিদে খেলার সময় স্প্যানিশ মিডিয়া তো আর এমনি এমনি নাম দেয়নি ‘ইল বেলো ডি ইতালিয়া’ বা ‘ইতালির হ্যান্ডসাম’। ক্যানাভারোর নিজের কাছে অবশ্য সবচেয়ে দামি ওই বছরই জেতা ফিফা বর্ষসেরার পুরস্কারটা। এখন পর্যন্ত একমাত্র নিখাদ ডিফেন্ডার হিসেবে এই পুরস্কার জিতেছেন, চাট্টিখানি কথা নয়!অথচ একসময় তাঁর ডিফেন্ডার হওয়া নিয়েই দেখা দিয়েছিল সংশয়, উচ্চতাটা যে খুব বেশি নয় তাঁর! সেই সংশয় দূর করেছিলেন তুলনামূলক লম্বাদের চেয়েও বেশি লাফিয়ে। লাফিয়ে অন্যদের চেয়েও বেশি উঁচুতে ওঠার গুণটা পেয়েছেন জেনেটিক্যালি। বাবা পাসকুয়েল ক্যানাভারোও নাকি অনেক উঁচুতে লাফাতে পারতেন। পাসকুয়েল নিজেও ছিলেন ফুটবলার, তবে দৌড় থেমে গেছে প্রাদেশিক দলে খেলেই। তবে দুই ছেলেকে ঠিকই ফুটবলার বানিয়েছেন।ফুটবলের সঙ্গে ক্যানাভারোর সখ্য হাঁটতে শেখার পরই। আট বছর বয়সে স্থানীয় বাগনোলি দলে খেলা শুরু। এখানে খেলার সময়ই ন্যাপোলির স্কাউদের নজরে পড়েন। দ্রুতই জায়গা হয় নাপোলির জুনিয়র দলে। ডিয়েগো ম্যারাডোনার স্পর্শে নাপোলির সিনিয়র দল তখন জন্ম দিচ্ছে একের পর এক রূপকথা। বিশ্বসেরা হওয়ার স্বপ্নটা তাঁর চোখে এঁকে দিয়েছিলেন ম্যারাডোনাই। নাপোলি সিরি ‘আ’ জেতার পর দেওয়া পার্টিতে ডাকা হয়েছিল জুনিয়র দলকেও। সেই পার্টিতে ম্যারাডোনার সঙ্গে কাটানো কয়েকটি মুহূর্তকে মনে করেন জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলোর কয়েকটি।নাপোলির মূল দলে অভিষেক ১৯৯৩ সালে। ১৯৯৫ সালে পারমায়, থাকলেন ২০০২ পর্যন্ত। এরপর ইন্টার মিলান, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ হয়ে এখন আবার জুভেন্টাসে। জাতীয় দলে অভিষেক ১৯৯৭ সালে, পাওলো মালদিনির অবসরের পর ২০০২ পরে অধিনায়কত্বের আর্মব্যান্ড। অধিনায়কত্বের প্রথম ম্যাচ ছিল প্রথম ক্লাব নাপোলির মাঠে, পুরো গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছিল তাঁকে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর পেয়েছেন নিজ শহর নেপলসের চাবি। সাত বছরের ছোট ভাই পাওলোও ডিফেন্ডার, ২০০০-০২ পর্যন্ত দুই ভাই পারমায় একসঙ্গে খেলেছেন, এখন খেলছেন নাপোলিতে। স্ত্রী ড্যানিয়েলা আর তিন সন্তান নিয়ে তাঁর সুখের সংসার। ড্যানিয়েলার সঙ্গে পরিচয় সেই ১৬ বছর বয়সে। নেপলসের সান পাওলো স্টেডিয়ামে একটা বার চালাতেন ড্যানিয়েলার বাবা। যাকে বলে প্রথম দেখায় প্রেম—এক পার্টিতে ক্যানাভারোকে দেখার পর ১৫ বছর বয়সী ড্যানিয়েলার অবস্থাও হয় তাই। দুজনই অন্য দুজনের সঙ্গে ‘এনগেজড’ ছিলেন। সেই দুজনকে ছেড়ে তাঁরা দুজন এক হয়ে যান, আছেন এখনো। শৈশব আদর্শ ও পরে বন্ধু সিরো ফোরেরার সঙ্গে মিলে গড়েছেন ‘ফেরেরা ক্যানাভারো ফাউন্ডেশন।’ দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিতদের সাহায্য করার পাশাপাশি ক্যানসার, মাদকবিরোধী প্রচারণা চালায় এই ফাউন্ডেশন। ফাবিও অ্যালকোহল ছুঁয়েও দেখেন না। করেন না ধূমপানও। তাঁর বিরুদ্ধে দুবার মাদক নেওয়ার অভিযোগ উঠেছিল, তবে তা দুবারই ভুল প্রমাণিত হয়েছে। এমনিতে তিনি প্রচণ্ড ভোজনরসিক। খেতে এবং রান্না করতে ভালোবাসেন। ক্যারিয়ার-সায়াহ্নে এসে পড়া ৩৭ বছর বয়সী ক্যানাভারোর স্বপ্ন এখন দুটো। বিশ্বকাপের সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরবেন আরেকবার। আর যেখান থেকে শুরু, সেই নাপোলিতে ক্যারিয়ার শেষ করবেন ভাইয়ের সঙ্গে খেলে। আরিফুল ইসলাম