ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদ আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদ আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।তাঁর স্বজনেরা জানিয়েছেন, গতকাল শনিবার রাতে রাজধানীর সাতমসজিদ রোডে শাহরুখ নিজ প্রতিষ্ঠানে কাজ করার সময় হূদরোগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। জনপ্রিয় এই ফ্যাশন ডিজাইনারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফ্যাশন ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।আজ রোববার সকাল থেকে শাহরুখ শহীদের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে রাখা। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ঘোড়াশালে তাঁর গ্রামের বাড়িতে। সেখানে তাঁকে দাফন করা হবে।