ফ্যাশনেবল পোশাকের তালিকায় ‘নেহরু-জ্যাকেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ‘জ্যাকেট’ বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে।লন্ডনের টাইম ম্যাগাজিন বিশ্বব্যাপী রাজনৈতিক ব্যক্তিদের পরা ফ্যাশনেবল পোশাকের একটি তালিকা করেছে। ওই তালিকায় প্রথম ১০টি জনপ্রিয় পোশাকের মধ্যে ঠাঁই করে নিয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ব্যবহূত ‘জ্যাকেট’।বিবিসির খবরে বলা হয় গলাবন্ধ, কোটের মতো দেখতে এই পোশাকটি ভারতের উত্তরাঞ্চল থেকে এসেছে। ওই অঞ্চলের স্থানীয় লোকজন পোশাকটির নাম দিয়েছে আচকান। পোশাকটি ভারতীয়দের কাছে আভিজাত্যের প্রতীক বলে পরিচিত। শীর্ষ ১০টি জনপ্রিয় পোশাকের মধ্যে নেহরুর জ্যাকেটটি আছে সপ্তম স্থানে।টাইম ম্যাগাজিনের ওই তালিকায় আরও ঠাঁই পেয়েছে কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর ট্র্যাকস্যুট এবং চীনের সাবেক নেতা মাও সেতুংয়ের সাফারি স্যুট। তালিকায় আরও আছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারির ট্রাউজার স্যুট ও রাজনীতিক সারাহ পেলিনের ব্যবহূত চশমাও।আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী নেহরু ভারতের প্রধানমন্ত্রী থাকাকালে এই বিশেষ পোশাক পরতেন। পরবর্তী সময়ে নেহরুর পোশাকটি পশ্চিমা বিশ্বে বাজারজাত করা হলে ক্রেতাদের কাছে তা ‘নেহরু-জ্যাকেট’ নামে পরিচিতি পায়।নেহরুর বিশেষ এই পোশাকের নান্দনিক সৌন্দর্য বিশ্বখ্যাত ব্যান্ডদল বিটলসের সদস্যদেরও অনুপ্রাণিত করেছিল। বিটলস-সদস্যরা ‘নেহরু-জ্যাকেট’ পরে শেয়া স্টেডিয়ামে পারফর্ম করেছিল। এ ছাড়া স্যামি ডেভিস জুনিয়রের সংগ্রহে দুই শরও বেশি ‘নেহরু-জ্যাকেট’ ছিল। বিবিসি।