ফ্রাইডে স্টারসে আমিন খান ও তমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইনের সেলিব্রিটি শো ফ্রাইডে স্টারস-এ এবার অতিথি হয়ে এসেছেন চিত্রনায়ক আমিন খান ও এ প্রজন্মের সম্ভাবনাময় শিল্পী তমা মির্জা। অনুষ্ঠান সূত্রে এ কথা জানা গেছে। তমা মির্জা এ প্রজন্মের সম্ভাবনাময় চলচ্চিত্র অভিনয়শিল্পী। আর আমিন খান দেশীয় চলচ্চিত্রে প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী। দুজনে সর্বশেষ ‘ও আমার দেশের মাটি’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এবার তাঁরা দুজন অতিথি হয়ে এসেছেন ফ্রাইডে স্টারসে। সম্প্রতি এফডিসিতে এর শুটিংয়ে অংশ নেন তাঁরা। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন সৈকত সালাহউদ্দিন। তানভীর খানের পরিকল্পনায় ‘ফ্রাইডে স্টারস’ অনুষ্ঠানটি চ্যানেল নাইনে আজ শুক্রবার সন্ধ্যায় দেখানো হবে।উল্লেখ্য, আমিন খান ও তমা মির্জা ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রটি এ বছরের মাঝামাঝি সময়ে ঢাকাসহ বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন অনন্ত হীরা।