ফ্রান্সে পরিবর্তন আনতে চান ওলাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ শপথ নেবেন আগামী মঙ্গলবার। ওলাঁদ ফ্রান্সে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব ক্ষেত্রেই পরিবর্তন আনতে চান। তিনি মনে করেন, এ ক্ষেত্রে তাঁদের সবচেয়ে বড় পুঁজি হলো আত্মবিশ্বাস আর ধৈর্য।ওলাঁদের সামনে এখন বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। ইউরো নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন এর অন্যতম। তা ছাড়া ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক নিয়ে রাজনীতি ও ইউরো বন্ড চালু করা নিয়ে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের সঙ্গে সমঝোতা স্থাপনও ওলাঁদের কাছে বড় একটি চ্যালেঞ্জ।শপথের দিন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত নিকোলা সারকোজি এলিসি প্রাসাদে যাবেন। সেদিন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদকে স্বাগত জানাবেন।রয়টার্সের খবরে জানা যায়, অভিষেকের কয়েক ঘণ্টা পরই জার্মানি সফরে যাবেন ফ্রাসোঁয়া ওলাঁদ। সেখানে তিনি মের্কেলের সঙ্গে ইউরোপের বাজেট বিষয়ক নীতি নিয়ে আলোচনা করবেন।