ফ্রান্সে ষাঁড়ের লড়াই বৈধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে ষাঁড়ের লড়াই নিষিদ্ধ করার দাবিতে প্রাণী-অধিকারকর্মীদের আবেদন নাকচ করা হয়েছে। দেশটির সর্বোচ্চ আইনি কর্তৃপক্ষ (সাংবিধানিক পরিষদ) আজ শুক্রবার এ ঘোষণা দেয়। ফলে ফ্রান্সে বৈধতা পেল ষাঁড়ের লড়াই।ষাঁড়ের লড়াই প্রাণীদের ওপর নিষ্ঠুরতা বলে চিহ্নিত করতে ফ্রান্সের প্রাণী-অধিকারকর্মীরা আবেদন জানিয়েছিলেন। তবে বিচারকেরা বলেন, ‘ঐতিহ্যবাহী’ ষাঁড়ের লড়াই প্রদর্শনীতে ‘মানুষের সুরক্ষিত সাংবিধানিক অধিকার’ ব্যাহত হয় না।ষাঁড়ের লড়াইয়ের উদ্ভব প্রতিবেশী স্পেনে হওয়া সত্ত্বেও ফ্রান্সে ১৫০ বছর ধরে এটি প্রচলিত রয়েছে। করিদাস নামের এ লড়াই ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিমো ও আর্লো এলাকায় বিশেষ জনপ্রিয়। এতে বছরে এক হাজারেরও বেশি ষাঁড় হত্যা করা হয়।স্পেনের কাতালোনিয়া অঞ্চলে চলতি বছর নিষিদ্ধ করা হয় ষাঁড়ের লড়াই। ঐতিহ্যবাহী এই প্রদর্শনীর বিরুদ্ধে কাতালোনিয়ার আইনপ্রণেতারা গত বছর ভোট দিয়েছিলেন। দেশটির মূল ভূখণ্ডে ষাঁড়ের লড়াই নিষিদ্ধ করার ঘটনা এটিই প্রথম। বিবিসি।