ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে ফ্রাঁসোয়া ফিঁয়োকে পুনর্নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তাঁর আস্থাভাজন ফ্রাঁসোয়া ফিঁয়োকে পুনরায় প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন। ফ্রাঁসোয়া ফিঁয়োসহ মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের এক দিন পর আজ রোববার এ নিয়োগ দেওয়া হয়। খবর সিএনএনের।ফ্রান্সের একজন উচ্চপদস্থ পররাষ্ট্রনীতি বিশ্লেষক জানান, ফ্রাঁসোয়া ফিঁয়োর এ নিয়োগ চমকে দেওয়ার মতো কোনো ঘটনা নয়। ফ্রান্সবাসী তাঁকে পছন্দ করে। আর তাঁকে সরিয়ে দেওয়াটা সারকোজির বড় ভুল সিদ্ধান্ত হতো। প্রসঙ্গত, গতকাল শনিবার প্রধানমন্ত্রী ফাঁসোয়া ফিঁয়োসহ সব সদস্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলে প্রেসিডেন্ট সারকোজি তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেন। পুরো মন্ত্রিসভার পদত্যাগকে বিশ্লেষকেরা একটি আনুষ্ঠানিকতা হিসেবেই দেখেছেন। তাঁরা মনে করেন, এ পদত্যাগ সারকোজির মন্ত্রিসভা রদবদলেরই প্রস্তুতি।সূত্র জানায়, ফ্রান্সের নতুন পেনশন-ব্যবস্থা নিয়ে সম্প্রতি মন্ত্রিসভা বিতর্কিত হয়ে পড়ে। এর ফলে প্রেসিডেন্ট সারকোজি এতে রদবদলের কথা আগে থেকেই ভাবছিলেন।