ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম: ফ্রাঁসোয়া ওলাঁদ।জন্ম: ১৯৫৪ সালের ১২ আগস্ট। উত্তর-পশ্চিম ফ্রান্সের রাউয়েন শহরে। এক চিকিৎসকের সন্তান তিনি। ইএনএ অ্যাডমিনিস্ট্রেশন স্কুলসহ দেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা সারকোজিকে পরাজিত করেন ওলাঁদ। গত ১৫ মে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেন ৫৭ বছর বয়সী এই সমাজতান্ত্রিক নেতা। ছাত্রজীবনে রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ১৯৭৯ সালে সোশ্যালিস্ট পার্টিতে নাম লেখান। পরবর্তী সময়ে সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরার অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন ওলাঁদ। ১৯৮৮ সালে তিনি সাংসদ নির্বাচিত হন। ১৯৯৭ সালে দলের নেতা লায়োনেল জসপাঁর উত্তরসূরি নির্বাচিত হন। এক দশকেরও বেশি সময় ধরে ওলাঁদ এই দায়িত্ব পালন করেন।