ফ্রিদার সুসময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ছবি চলছে কি চলছে না তা নিয়ে হয়তো মাথা না ঘামালেও চলছে ফ্রিদা পিন্টোর। বিশ্ববাজারে তাঁর চাহিদা যে ক্রমশ ঊর্ধ্বমুখী। সম্প্রতি এক ফ্যাশন অ্যাপারেল ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হয়েছে স্লামডগ মিলিয়নিয়ার ছবির এই তারকার। ওই ব্র্যান্ডের হাতব্যাগের প্রচারণা চালাবেন তিনি দুই বছর। বিনিময়ে পাবেন সাত মিলিয়ন ডলার। ব্র্যান্ডের নাম এখনো জানা যায়নি। তবে জানা গেছে, ভারতীয় কোনো মডেল হিসেবে এটাই সর্বোচ্চ চুক্তির রেকর্ড। আইএএনএস।