ফ্রিবোর্গ উৎসবের জুরি গোলাম রাব্বানী বিপ্লব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের ফ্রিবোর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হলেন চলচ্চিত্রনির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব। এই জুরি বোর্ডে আরও আছেন ইরানি চলচ্চিত্রনির্মাতা সেপিদেহ ফার্সি, মোহাম্মদ রসুলফ, ফরাসি চিত্রসমালোচক জাকি গোল্ডবার্গ এবং সুইজারল্যান্ডের সংগীতজ্ঞ ফ্রাঞ্জ টেইচলার। আগামী ২৪ থেকে ৩১ মার্চ সুইজারল্যান্ডের ফ্রিবোর্গ শহরে অনুষ্ঠিত হবে এই উৎসব।সুইস-বাংলা কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে ফ্রিবোর্গ উৎসবে এবার বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। বিশেষ এই বিভাগটির নাম ‘নিউ টেরিটোরি’। এই বিভাগে বাংলাদেশের আটটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জানা গেছে, উৎসবে প্রদর্শনের জন্য সর্বশেষ মনোনীত হয়েছে রুবাইয়াৎ হোসেনের মেহেরজান ও গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা। এর আগে চূড়ান্ত হওয়া বাংলাদেশি ছবিগুলো হলো তারেক মাসুদের মাটির ময়না ও রানওয়ে, নাসির উদ্দীন ইউসুফের গেরিলা, এনামুল করিম নির্ঝরের আহা!, গোলাম রাব্বানী বিপ্লবের স্বপ্নডানায় এবং গৌতম ঘোষের মনের মানুষ।