ফ্রেমবন্দী প্রণয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার অ্যানিস্টন ও স্বামী বিউ জাস্টিন থিওরেক্সকে ফ্রেমবন্দী করেছেন আলোকচিত্রী টেরি রিচার্ডসন। এই যুগলের অন্তরঙ্গ ও প্রেমময় মুহূর্তের বেশ কিছু ছবি তুলেছেন তিনি। নিউইয়র্কের একটি বাড়ির ছাদের ওপর বসেছিল ফটোসেশন। একটি ছবিতে ৪২ বছর বয়সী অ্যানিস্টন হাস্যোজ্জ্বল দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। পাশ থেকে এগিয়ে এসেছেন থিওরেক্স। আলতো করে অ্যানিস্টনের গালে চুমু খেলেন একটা। সম্প্রতি রিচার্ডসন ‘নিউইয়র্ক লাভ স্টোরি’ নামে এই ফটো সিরিজের সাদাকালো কিছু ছবি পোস্ট করেছেন। আইএএনএস।