ফ্লাইওভার হলে ১০ মিনিটে বিমানবন্দর : ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিরপুর এয়ারপোর্ট রোড ফ্লাইওভারের কাজ শেষ হলে মহাখালী থেকে ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছানো যাবে। রেলক্রসিংয়ে সময় নষ্ট করতে হবে না।আজ শুক্রবার মিরপুর এয়ারপোর্ট রোড ফ্লাইওভার পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে ওবায়দুল কাদের বলেন, যানজট কমিয়ে জনগণের দুর্ভোগ কমাতে হবে। এ জন্য সরকার কাজ করছে বলে তিনি জানান।২০১৩ সালের মধ্যেই ফ্লাইওভারের কাজ শেষ হবে বলে মন্ত্রী জানান।