ফ্লোরিডায়ও জিততে চলেছেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোদুল্যমান সর্বশেষ অঙ্গরাজ্য ফ্লোরিডায়ও জয় পেতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডায় ওবামার শীর্ষ সহযোগী এই অঙ্গরাজ্যে তাঁর ২৯টি ইলেকটোরাল ভোটে জয়লাভের ব্যাপারে দৃঢ় আস্থা প্রকাশ করেন। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ফ্লোরিডার ভোট নিয়ে তাঁর ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়াবে ৩৩২টি। প্রয়োজনীয় ২৭০টি ভোট তিনি আগেই পেয়েছেন। কাজেই ফ্লোরিডার ইলেকটোরাল ভোট নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না। ফ্লোরিডায় জয়ী হলে ওবামা দোদুল্যমান ১১টি অঙ্গরাজ্যের ১০টিতেই জয়ী হবেন। ফ্লোরিডায় ডেমোক্রেটিক দলের প্রধান রড স্মিথ এক বিবৃতিতে বলেন, ‘ফ্লোরিডায় ২৯টি ইলেকটোরাল ভোট জেতায় অঙ্গরাজ্যটির ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে আমি ওবামাকে অভিনন্দন জানাচ্ছি।’ইলেকটোরাল কর্মকর্তা বলেছিলেন, শনিবারের আগে সব ভোট গণনা শেষ হবে না। তবে এর মধ্যে রিপাবলিকান রমনি পরাজয় মেনে নিয়েছেন। ওবামার প্রচার ব্যবস্থাপক জিম মেসিনা বলেন, এ অঙ্গরাজ্যেও তিনি ওবামার বিজয় নিয়ে আত্মবিশ্বাসী।ফ্লোরিডা অঙ্গরাজ্যের মুখপাত্র ক্রিস কেট বলেন, ‘ফ্লোরিডা অঙ্গরাজ্যের ৬৭টি কাউন্টির মধ্যে এখনো তিনটিতে গণনা চলছে। আজ শনিবার দুপুরের মধ্যে কাউন্টিগুলো আমাদের কাছে ফলাফল জমা দেবে।’