ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ধোঁয়া ও কুয়াশার কারণে আজ সোমবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৮ জন।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ফ্লোরিডার গেইনেসভিলের কাছে সংঘটিত কয়েকটি সড়ক দুর্ঘটনায় ১০ ব্যক্তি নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন। পুলিশ বলেছে, গেইনেসভিলের কাছে আন্তরাজ্য মহাসড়কের পার্শ্ববর্তী একটি বিল থেকে আসা ধোঁয়া ও কুয়াশার কারণে চালকদের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। আর এতে ঘটে ভয়াবহ ওই দুর্ঘটনা।ফ্লোরিডার হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় ১২টি গাড়ি এবং ছয়-সাতটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে আহত ১৮ জনকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তবে আটজনকে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত নিহতদের বয়স এবং তাদের মধ্যে কতজন নারী বা পুরুষ আছে, তা জানা যায়নি। রয়টার্স।