ফয়সাল মোর্শেদ খানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আদালত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফয়সাল মোর্শেদ খানকে বিদেশ যেতে অনুমতি দিয়েছেন হাইকোর্ট। ফয়সাল মোর্শেদের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ আদেশ দেন।ফয়সাল মোর্শেদ খানের কৌঁসুলি আহসানুল করিম বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ফয়সাল মোর্শেদ খানকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়। বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করলে আদালত তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেন।