বংশ পরম্পরায় ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা কিম জং ইলের বড় ছেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ায় বংশ পরম্পরায় ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং ইলের বড় ছেলে কিম জং নাম। জাপানি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি পরিবারের তৃতীয় প্রজন্মের কাছে ক্ষমতা হস্তান্তরের পক্ষে নই।’কিম জং ইলের পর তাঁর ছোট ছেলে কিম জং উন উত্তর কোরিয়ার ক্ষমতা নিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। গত মাসে উনকে চার তারকাবিশিষ্ট জেনারেল হিসেবে পদোন্নতি এবং দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। প্রজন্মান্তরে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা করলেও ছোট ভাইকে যেকোনো ধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন কিম জং নাম। তিনি বলেছেন, ‘আমি বিদেশে থাকলেও যেকোনো প্রয়োজনে আমার ছোট ভাইকে সাহায্য করার জন্য প্রস্তুত।’ তবে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন কিম জং নাম। তিনি বর্তমানে ম্যাকাওয়ে বসবাস করছেন। বিবিসি অনলাইন