বই উৎসবে ঐতিহ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝকঝকে প্রচ্ছদ। প্রচ্ছদের ভেতরেই লুকিয়ে আছে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ। এমন অনেক বইয়ের সমাহার। অনেকেই উল্টেপাল্টে দেখছে। কেউ কেউ কিনছেও। এ রকম দৃশ্য দেখা গেল কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে। তবে সেখানে রয়েছে শুধু ‘ঐতিহ্য’-এর বই। এই প্রকাশনা সংস্থাটির এক দশক পূর্তির কারণেই চত্বরে চলছে বই উৎসব।সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ এ পর্যন্ত প্রকাশ করেছে সাত শতাধিক বই। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শামসুর রাহমান, আল মাহমুদের রচনাবলি উল্লেখযোগ্য। এ ছাড়া মুক্তিযুদ্ধ, সংকলন, আত্মজীবনী, সাক্ষাৎকার, ইতিহাস, চিত্রকলা, চলচ্চিত্র নিয়েও আছে ঐতিহ্যের বই। রয়েছে শিশুতোষ বইও। উৎসব উপলক্ষে বই কেনায় বিশেষ ছাড় পাচ্ছে ক্রেতারা। এই ছাড় ২৫ থেকে ৭৫ শতাংশ। তবে বিশেষ ছাড়ের বই পেতে হলে যেতে হবে আগেভাগে। কারণ মজুদ শেষ হয়ে গেলে পাওয়া যাবে না বই। ঐতিহ্যের বই উৎসবে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঐশীর সঙ্গে। তিনি বলেন, ‘ছাড় দেওয়ায় আমরা কম খরচে অনেক বই কেনার সুযোগ পাচ্ছি। তবে অনেক ভালো বইয়ে ছাড় খুব একটা দেওয়া হয়নি।’ক্রেতা-দর্শনার্থীরা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বই উৎসবে যেতে পারবে। উৎসবের সমাপনী দিন ৩১ জুলাই।