বই থেকে ভাসানীর জীবনী সরানোয় অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী সরিয়ে ফেলায় অসন্তোষ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। পাঠ্যপুস্তকে মওলানা ভাসানীর জীবনী আবার সংযোজনের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কাছে সুপারিশ করেছে কমিটি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক সূত্র জানায়, জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম ও বয়স পাল্টানোর ঘটনা তদন্তে গঠিত সংসদীয় উপকমিটির প্রতিবেদন আজ স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। প্রতিবেদনে সাঈদীর সনদ বাতিল এবং এ কাজে জড়িত মাদ্রাসা বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়নি। সে জন্য কমিটি প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে নতুন প্রতিবেদন দিতে বলেছে। এ-সংক্রান্ত তদন্ত কমিটির প্রধান ছিলেন হুইপ শেখ আবদুল ওহাব। আজ তিনি বৈঠকে উপস্থিত ছিলেন না। কমিটির সভাপতি রাশেদ খান মেনন এ বিষয়ে সাংবাদিকদের বলেন, সাঈদী জালিয়াতি করে নাম ও বয়স পরিবর্তন করেছেন। তদন্ত কমিটি জালিয়াতির প্রমাণ পেয়েছে। অথচ তাদের প্রতিবেদনে কোনো শাস্তির সুপারিশ নেই। সে জন্য সংসদীয় কমিটি প্রতিবেদনটি গ্রহণ না করে ফেরত পাঠিয়েছে। রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মির্জা আজম ও শাহ আলম উপস্থিত ছিলেন।