বই-পরিচিতি
পলিটিক্স—করাপশন নেক্সাস ইন বাংলাদেশমো. শরিফুল ইসলাম # এশিয়ান লিগ্যাল রিসার্চ সেন্টার, হংকং; প্রকাশ: ফেব্রুয়ারি ২০১০বাংলাদেশের বিচার-ব্যবস্থা নিয়ে মূলত এটি একটি গবেষণামূলক প্রকাশনা। বাংলাদেশের বিচার-ব্যবস্থার নানা অসংগতি এবং দুর্নীতির চিত্র এতে ফুটে উঠেছে। বিশেষ করে নিম্ন আদালতে সাধারণ বিচারপ্রার্থীদের নানা ভোগান্তির কথা সরেজমিনে দেখানো হয়েছে। বইটি আটটি অধ্যায়ে বিন্যস্ত। প্রথম অধ্যায়ের ভূমিকায় বিচার-ব্যবস্থার ইতিহাস এবং বৈচারিক দুর্নীতির সংজ্ঞায়ন করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আদালত ও মামলার শ্রেণীবিন্যাস এবং শাস্তি সম্পর্কে বলা হয়েছে। তৃতীয় অধ্যায়ে ফৌজদারি মামলার বিভিন্ন স্তরে দুর্নীতি কীভাবে হয়, তা দেখানে্া হয়েছে। চতুর্থ অধ্যায়ে দেওয়ানি মামলার বিভিন্ন স্তরের দুর্নীতির চিত্র দেওয়া হয়েছে। পঞ্চম অধ্যায়ে বিশেষ আদালতের অসংগতি নিয়ে রয়েছে গভীর বিশ্লেষণ। পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ে বিচারকদের এবং পুলিশের অবস্থান নিয়ে রয়েছে বিস্তর গবেষণা। সবশেষে উপসংহার। গবেষক তাঁর গবেষণায় বিভিন্ন মামলা এবং ঘটনা তুলে ধরেছেন।প্রকাশনাটি শুধু গবেষকদের নয়, আইনজীবী, বিচারক, আইনের ছাত্রসহ সাধারণ পাঠকের কাজে আসবে । এটি একটি উল্লেখযোগ্য প্রকাশনা হিসেবে স্থান পাবে বলে বিশ্বাস ।