বই-পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাস্টমস ভ্যালুয়েশন: ল অ্যান্ড প্র্যাকটিস মো. আজাদুল ইসলাম; প্রকাশক: সিসিবি ফাউন্ডেশন; প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০১০; মূল্য: ১০০০ টাকা মো. আজাদুল ইসলাম (World Customs Organization (WCO) কর্তৃক শুল্ক মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত আইনজীবী। বইটিতে আটটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে বর্তমান শুল্ক মূল্যায়নের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আন্তর্জাতিক শুল্ক মূল্যায়ন চুক্তি উপস্থাপন করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে শুল্ক মূল্যায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপরে মূলত ভারতীয় সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত রায়ের সারাংশ উপস্থাপন করা হয়েছে। চতুর্থ অধ্যায় কাস্টমস কর্তৃপক্ষের জন্য প্রস্তুতকৃত, যাতে ঘোষিত মূল্যের পক্ষে কীভাবে তথ্য ও দলিল সংগ্রহ এবং যাচাই করতে হয়, তা উল্লেখ করা হয়েছে। পঞ্চম অধ্যায়ে কাস্টমস শুল্ক মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি ও বিষয়, ষষ্ঠ অধ্যায়ে শুল্ক মূল্যায়ন সহায়তার জন্য আন্তর্জাতিক প্রাক্-জাহাজীকরণ সংস্থার বিষয়সহ তাদের পালনীয় নিয়মনীতি এবং ওই পদ্ধতির ব্যবহার ও উপযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে। সপ্তম অধ্যায়ে বাংলাদেশে শুল্ক মূল্যায়নের চিত্র তুলে ধরা হয়েছে। অষ্টম অধ্যায়ে শুল্ক মূল্যায়ন চুক্তির গুরুত্ব, সমস্যা ও সম্ভাবনার বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। পণ্য আমদানির সঙ্গে জড়িত সব ব্যবসায়ী, শিল্পপতি, আমদানিকারক ও তাঁদের এজেন্ট, কাস্টমস কর্তৃপক্ষ, বিশ্ববাণিজ্য-বিষয়ক গবেষক, অর্থনীতিবিদ, আইনজীবী, বিচারক—সর্বোপরি রাজস্ব নির্ধারকেরা এ বইয়ের মাধ্যমে উপকৃত হবেন বলে বিচারপতি বোরহান উদ্দিন বইয়ের পূর্বকথায় মত দিয়েছেন।