বই-পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মোসলেম উদ্দিন খান; শরফুদ্দিন ল বুক কোম্পানি; প্রকাশকাল: নভেম্বর ২০০৯; মূল্য ৬০০ টাকাজামিন বিষয়ে বিভিন্ন আইন এবং উচ্চ আদালতের বিভিন্ন নজির নিয়ে সংকলনধর্মী বই এটি। মোট ১৮টি অধ্যায়ে বিন্যস্ত বইটি। এতে সন্নিবেশিত হয়েছে জামিনের আবেদন প্রসঙ্গে, আলোচনা, পুলিশি হেফাজতপর্বে জামিন, জামিন-অযোগ্য অপরাধের জামিনের নীতি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিনের আদেশ, অন্তর্বর্তীকালীন শর্তারোপে জামিন, আগাম জামিন, বিশেষ ক্ষমতা আইনে জামিন, দেওয়ানি মামলায় জামিন, আপিল-সাপেক্ষে জামিন, জামিনদারের অব্যাহতি, মুচলেকা বাজেয়াপ্ত হওয়ার পদ্ধতি, দ্বিতীয় তফসিলে ফৌজদারি কার্যবিধি (সর্বশেষ সংশোধনী) এবং সর্বশেষে রয়েছে জামিন-সম্পর্কিত গুরুত্বপূর্ণ রুলিংসমূহ। উচ্চ আদালতের রুলিংগুলো ইংরেজির পাশাপাশি বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে। বইটি আইনের ছাত্র, আইনজীবী, বিচারকসহ সবার কাজে লাগবে।