বই-পরিচিতি
লাইফ অন সুয়িং: হিউম্যান রাইটস অব দ্য রিভার ব্যাংক ইরোসন ইনডিউসড ডিসপ্লেসেসসম্পাদক ড. মিজানুর রহমান: পলল প্রকাশনী, এলকপ ও সিএলআর পাবলিকেশনস, প্রকাশ: ডিসেম্বর ২০০৯, মূল্য: ৩০০ টাকামূলত নদীবিধৌত এলাকার অধিবাসীদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এটি একটি গবেষণামূলক বই। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকেরা তাঁদের গবেষণা ও সরেজমিন অনুসন্ধানের ভিত্তিতে নিবন্ধগুলো লিখেছেন। এতে আটটি অধ্যায় রয়েছে। নিবন্ধগুলো লিখেছেন ফারজানা ইয়াসমিন, আবু সাদাত সায়েম আলী পাঠান, আফসানা আবেদিন, আমিনুল ইসলাম, সাবরিনা আলী, ওম্মে ওয়ারা প্রমুখ। নদীবিধৌত এলাকা, ক্ষয়প্রাপ্ত এলাকার জনগণের প্রাকৃতিক ও পরিবেশগত বিপর্যয়ের চিত্র এবং অর্থনৈতিক-সাংস্কৃতিক অধিকার, জেন্ডার ইস্যু প্রভৃতি বিষয় নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। বইটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা হিসেবেই সমাদৃত হবে। বইটি ৪৫, আজিজ সুপার মার্কেট, পলল প্রকাশনীতে পাওয়া যাবে।