বই-পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে-কলমে গ্রাম-আদালতশহীদুজ্জামান চৌধুরী; প্রচ্ছদ: ধ্রুব এষ; # মূল্য: ২০০ টাকাসাধারণ পাঠকের কাছে সহজবোধ্য উপায়ে গ্রাম আদালত সম্পর্কে বইটিতে উপস্থাপন করা হয়েছে। ১০টি অধ্যায়ে বইটি বিন্যস্ত। প্রথম অধ্যায়ে আছে আইন ও অপরাধের কথা, দ্বিতীয় অধ্যায়ে আদালত ও বিচারের কথা, তৃতীয় অধ্যায়ে গ্রাম আদালতের কথা, চতুর্থ অধ্যায়ে একনজরে গ্রাম আদালত, পঞ্চম অধ্যায়ে গ্রাম আদালত গঠন, পরিধি ও কার্যাবলি, ষষ্ঠ অধ্যায়ে গ্রাম আদালত আইন, সপ্তম অধ্যায়ে গ্রাম আদালত বিধিমালা, অষ্টম অধ্যায়ে সুপ্রিম কোর্টের নজির, নবম অধ্যায়ে দরখাস্তের ফরম ও দশম অধ্যায়ে আছে হাতে কলমে গ্রাম আদালত। বইটিতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে। বইটির ভূমিকা লিখেছেন বিচারপতি মিফ্তাহ্ উদ্দিন চৌধুরী। বইটি আইনের ছাত্র, গবেষক, আইনজীবী ও বিচারকসহ সাধারণ পাঠকের কাজে আসবে।