বই-পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেক্সট বুক অন ল অব কনট্রাক্টমোহাম্মদ হায়দার আলী, মো. আশরাফুল আলম, মো. জহিরুল হকন্যাশনাল ল বুক, প্রকাশ ২০১০, মূল্য: ৪০০ টাকাচুক্তি আইনের নানা দিক নিয়ে বইটি লেখা। চুক্তি আইনের ধারাগুলো সহজ ও সাবলীল ভাষায় লেখা হয়েছে । বইটির অন্যতম বৈশিষ্ট্য, বাংলা ও ইংরেজি ভাষায় আলোচনা ও মামলার নজির দেওয়া হয়েছে। এতে ১০টি পরিচ্ছেদ রয়েছে। এর মধ্যে আছে: প্রস্তাব গ্রহণ ও প্রত্যাহার, বাতিলযোগ্য চুক্তি ও বাতিল সম্মতি, ঘটনা-সাপেক্ষে চুক্তি, যে চুক্তি অবশ্যই সম্পাদন করতে হবে, চুক্তিভঙ্গের ফলাফল, খেসারত ও গ্যারান্টি, জিম্মা, এজেন্সি। বইটির তিনজন প্রণেতা পেশায় আইনজীবী ও আইনের শিক্ষক। চুক্তি আইন নিয়ে একটি উল্লেখযোগ্য প্রকাশনা হিসেবে এটি সমাদৃত হবে বলেই বিশ্বাস। বইটি আইনের ছাত্রদের উপযোগী করে লেখা হয়েছে। এ ছাড়া আইনজীবী ও সাধারণ পাঠকের বেশ কাজে আসবে।