বইমেলা আমাদের প্রাণের মেলা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বইমেলা আমাদের সবার প্রাণের মেলা। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই এখন আমাদের ওপর অনেক দায়িত্ব এসে পড়েছে। অনেক রক্তের বিনিময়ে আমরা ভাষা ও স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমাদেরকে স্বাধীনতা সুসংগঠিত করতে হবে।’আজ মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমী প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা ২০১১-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘এ দেশে শিল্প-সাহিত্যের চর্চা যাতে স্বাধীনভাবে করা যায়, সেই পরিবেশ সৃষ্টি করাটাই আমাদের লক্ষ্য। বাঙালিকে কেউ কখনো দাবিয়ে রাখতে পারে না। বাংলাদেশে হবে জ্ঞানভিত্তিক উদার সমাজব্যবস্থা। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘উপমহাদেশের মধ্যে বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ দেশ। যেখানে জঙ্গিবাদ বা সন্ত্রাসের কোনো স্থান থাকবে না। উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, সেটাই হবে আমাদের মূল লক্ষ্য। সেভাবেই আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই।’