বইমেলা ও সাহিত্য সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্য বাজার আয়োজিত বইমেলা ও সাহিত্য সম্মেলনের গতকাল রোববার ছিল চতুর্থ দিন। কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন শংকর সাঁওজাল।নাট্যকার সিদ্দিকী হারুনের লেখা ‘বাংলাদেশের নাট্যচর্চার অগ্রযাত্রায় বাংলা সাহিত্যের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন আহসান খান। সেমিনার শেষে স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়। বইমেলায় অংশ নিয়েছে পাঠক সমাবেশ, শ্রাবণ, পড়ুয়া, ম্যাগনাম ওপাস, সন্দেশ, প্যাপিরাসসহ বিভিন্ন প্রকাশনা সংস্থা।