বইমেলায় প্রকাশকদের ক্ষতিপূরণ দেবে এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে বইমেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রকাশকদের ক্ষতিপূরণে সহযোগিতার আশ্বাস দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। গতকাল রোববার মধ্যরাতে বইমেলায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলা একাডেমী প্রাঙ্গণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বইয়ের দোকানগুলো আজ সোমবার দুপুরে ঘুরে দেখেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। এ সময় তিনি এই আশ্বাস দেন। সংস্থার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পরে আকরাম উদ্দিন আহমদ বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের সঙ্গে বৈঠক করেন। এ সময় এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও সহসভাপতি মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। আকরাম উদ্দিন আহমদ অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি জানান।