বইমেলার অন্দর-বাহির
নগরে উর্যাাসবের আরেকটি আনন্দচ্ছটা হয়েই ধরা দিয়েছে একুশে বইমেলা। বেশ জমজমাট একটা চেহারা পেয়ে গেছে এবারের বইমেলা। কি বইপ্রেমী, কি বিনোদনপিয়াসী সবাই এখন যাচ্ছে বাংলা একাডেমীর সেই মেলায়। তাই টিএসসির মোড় থেকে বাংলা একাডেমীর গেট পর্যন্ত ভিড়ের আর শেষ নেই। একদল আসে তো আরেক দল যায়। বই ব্যবসায়ীরা সারা বছরের ব্যবসাটা এক মাসেই করে নিতে চাচ্ছেন। বইপ্রেমীরাও নতুন নতুন বই কিনে নিতে কম উর্যাাসাহী নয়। লাইন করে মেলায় ঢোকায় উর্যাাসাহের কমতি নেই কারও। জনপ্রিয় লেখকদের বই কিনতে স্টলে স্টলে দেখা গেল উপচে পড়া ভিড়।এদিকে ভিড় সামাল দিতে পুলিশের নাভিশ্বাস ওঠার জোগাড়। এর মধ্যে একজন পাঠক হুট করেই পুলিশের এক সদস্যকে ধরে জিজ্ঞেস করলেন, ‘কবি নির্মলেন্দু গুণকে ঢুকতে দেখেছেন এদিক দিয়ে?’ এহেন প্রশ্ন শুনে বেচারা থতমত খেয়ে যান। চিনতে না পেরে শেষে কোনোমতে জবাব দেন, ‘না ভাই, ওনাকে তো দেখি নাই।’মেলার ভেতরে ঢুকতেই কেমন একটা উর্যাাসবের আমেজ চোখে পড়ে। লোকজন স্টলে স্টলে ভিড় করছে, বই দেখছে, দরদাম করছে, বই কিনছে। জনপ্রিয় লেখকদের বই কিনতে তো রীতিমতো মারমার কাটকাট। এসব স্টলের বিক্রয়কর্মীদের নেই একদণ্ড অবসর। এই খদ্দের এসে বলে, ‘ভাই, অমুক লেখকের বইটা দেখান তো।’ ওই খদ্দের বলে, ‘ভাই, অমুক লেখকের কী কী বই এল?’ এতসব ফরমায়েশ আর প্রশ্ন শুনতে শুনতে মহা ব্যস্ত থাকতে হয় তাঁদের।আবার লিটল ম্যাগ কর্নারের চিত্রটা একেবারেই উল্টো। এখানে না ক্রেতা, না বিক্রেতা, কারও মধ্যেই কোনো তাড়া নেই। বোদ্ধা ক্রেতাদের সমাগমটা যে এখানে সবচেয়ে বেশি, সেটা বোঝা যায় ছোট কাগজের প্রতি তাদের একাগ্রতা দেখে। মানুষের মধ্যে কোনো অস্থিরতা নেই। একটা একটা করে স্টলের সামনে যাচ্ছে, নেড়ে চেড়ে দেখছে নানা ধরনের সাহিত্য পত্রিকা। ভালো লাগলে কিনেও নিচ্ছে দু-এক কপি। লিটল ম্যাগ কর্নারের স্টলে যাঁরা বসেন, তাঁদের পাণ্ডিত্যও কম নয়। কেউ কিছু জানতে চাইলে সবকিছু একেবারে ধরে ধরে বুঝিয়ে দেন। লিটল ম্যাগ কর্নারের ক্রেতা ও বিক্রেতাদের এই জ্ঞানগম্ভীর স্বভাবটিই একুশে বইমেলায় একটা অন্য রকম গভীরতা এনে দিয়েছে।এদিকে আবার বইমেলার পড়ুয়াদের আনাগোনায় বিভিন্ন জায়গায় বসা খাবারের দোকানগুলো দুর্দান্ত ব্যবসা করে নিচ্ছে। তবে এসব দোকানের খাবার যতটা বিস্বাদ আর অখাদ্য, ঠিক ততটাই অস্বাস্থ্যকর। তার পরও মেলায় এসে কিছু খাওয়ার জন্য খাওয়া বলেই হয়তো এই অখাদ্যও বিক্রি হচ্ছে দেদার।তবে বইমেলার আকর্ষণ কিন্তু শুধু নতুন নতুন বই নয়, বইয়ের সঙ্গে সঙ্গে বইয়ের লেখককেও জলজ্যান্ত দেখার সৌভাগ্যটা হয়ে যাচ্ছে ভক্তদের। তাই প্রিয় লেখকের বই কেনার পাশাপাশি বইয়ের সফেদ পাতায় দু-একটা শব্দ আর তার নিচে দস্তখত, ব্যস, এটুকুর জন্য হুলস্থুল বাধিয়ে দেয় তারা। লেখকেরাও খুশি তাঁদের ভক্তদের এমন উন্মাদনা দেখে। বইমেলার প্রাঙ্গণে ভক্ত আর লেখকদের এই সাক্ষার্যাা অবশ্য প্রকাশকদের জন্য বেশ ফলপ্রসূ হয়েই দেখা দেয়। কেননা, প্রকাশনীর স্টলে যদি বিখ্যাত লেখকের পায়ের ধুলো পড়ে, তখন আর দেখতে হয় না। বেচাবিক্রি হু হু করে বেড়ে যায় তখন। লেখকযশের এমনই গুণ!