বইমেলার আনন্দস্মৃতি
আমার লেখা কোনো বই যখন ছিল না, একুশে বইমেলার জন্য তখনো অপেক্ষা করেছি প্রেমান্ধের মতো। প্রায় প্রতিদিনই গেছি। বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, জমাট আড্ডা হয়েছে। এখন বেশ কয়েকটি বই আছে আমার। বন্ধুর সংখ্যা হাতে গোনা। তাঁরা দু-এক দিন মেলায় যান কি যান না, আমার অবস্থাও সে রকম। আমাদের যৌবনে স্টলের সংখ্যা ছিল অল্প। একাডেমী চত্বরের সঙ্গে বেশ মানিয়ে যেত, মননের সঙ্গেও। চালচিত্র এখন পাল্টে গেছে। অনেক স্টল, লোকজনের ভিড়, রমরমা ব্যবসা। আর আমাদের মতো বুড়োদের হটিয়ে দিয়েছে তরুণ প্রজন্ম। চেনা-জানা তরুণ লেখকদের কাউকে কাউকে ফোন করি—কটা বই বেরোল? উত্তর শুনি—চারটা মেলায় গেছে, কিছু দিনের মধ্যে আরও তিনটা আসবে। মানুষ এত দ্রুত এত সব বই লেখে কীভাবে? এর অংশভাগ অবশ্য আমিও পাই। দেখা হলে অনেকে উপহার দেন। কেউ কেউ ডাকেও পাঠান। তরুণ প্রজন্ম প্রচুর বই লিখছে, এদের মধ্যে প্রবাসী আছে অনেকে। সবগুলো বই হয়তো ততটা মানসম্মত হয় না। তবু এর ইতিবাচক তার্যাপর্য আছে। এই অচেনা লেখকদের কিছু কিছু বই পড়ে অবাকও হয়েছি, চমর্যাকার লেখা, অযাচিত আলোচনাও করেছি দৈনিক পত্রিকায়। পৃথিবীর আর কোনো দেশে মানুষ কি এত বই লেখে? জানি না।সেবার আমার বই প্রথম আলোর বর্ষসেরা গ্রন্থের পুরস্কার পেয়েছে। বাধ্য হয়ে বসেছি একুশে মেলায় প্রকাশকের স্টলে। বাধ্য হয়ে বলছি এ জন্য যে বইয়ে স্বাক্ষর দিতে বড়ই অস্বস্তি লাগে, যদিও রেওয়াজ আছে দুনিয়াজোড়া। বসে আছি, মাঝেমধ্যে বইয়ে সই দিচ্ছি। হঠার্যা চোখে পড়ল স্টলের সামনে দাঁড়িয়ে আছেন খান সারোয়ার মুরশিদ। ছুটে গেলাম তাঁর কাছে। একটি বই উপহার দিতে চাইলাম, রাজি হলেন না। বরং বইটা আগ্রহ করে কিনলেন, স্বাক্ষরও দিতে হলো। বই হাতে নিয়ে বললেন ‘জানি, আপনি গাছের সঙ্গে নিত্যদিন আলাপ করেন।’ শুনে আমি হতবাক। এরকম ঘটনা অনেক আছে।শুনছি, বইমেলা নাকি একাডেমীলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে স্থানান্তরিত হচ্ছে। কাজটা খুবই জরুরি। তবে ওটা যথাস্থান নয়। সেখানে ‘স্বাধীনতা কমপ্লেক্স’ জুড়ে তৈরি হবে এক বিশাল উদ্যান। বিস্তৃত তৃণাঙ্গন থাকছে, নানা গাছগাছালি, খণ্ড খণ্ড ফুলের বাগান হবে। সব মিলিয়ে এক মুগ্ধকর নিসর্গশোভা। সেখানে বইমেলার মতো বিরাট আয়োজন ও মাসব্যাপী অজস্র মানুষের যদৃচ্ছা পদচারণা অকল্পনীয়। উদ্যানের অঙ্গসংস্থান বড়ই নাজুক ও ভঙ্গুর। দ্বিজেন শর্মা: লেখক, নিসর্গবিদসংশোধনী: গতকাল ভুলক্রমে বিশিষ্ট প্রাবন্ধিক ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস-এর নাম ‘খালেকুজ্জামান ইলিয়াস’ ছাপা হয়েছে। এই ভুলের জন্য আমরা দুঃখিত।