বউ দৌড়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বউকে কাঁধে নিয়ে ভোঁ-দৌড়। মজার খেলা বটে। বেশি নয়, মাত্র ২৫৩ মিটার পথ পেরিয়ে সবার আগে পৌঁছাতে পারলেই চ্যাম্পিয়ন। আর যদি কেউ ফন্দি আঁটেন, চিকনা-পাতলা বউ হলেই জিতে যাবেন, তাতে জেতার সম্ভাবনা থাকলেও পুরস্কারও ছোট হয়ে আসবে। কেননা, বউকে কাঁধে নিয়ে দৌড়ে বিজয়ী পাবেন বউয়ের ওজনের সমপরিমাণ বিয়ার। ফিনল্যান্ডের সঙ্কাজারভি শহরে গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। টানা তৃতীয়বারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়েছেন সে দেশেরই দম্পতি তায়েস্তো মিটিনেন ও ক্রিস্টিনা হ্যাপানেন। এবারের প্রতিযোগিতায় ১০টি দেশের ৪৭ জোড়া দম্পতি অংশ নেয়। এএফপি