বকেয়া বিল: জাতীয় প্রেসক্লাবের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বিলের কারণে জাতীয় প্রেসক্লাবের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়।ডিপিডিসি কর্তৃপক্ষ দাবি করেছে, প্রেসক্লাবের কাছে বকেয়া বিলের অঙ্ক এক কোটি টাকা। অন্যদিকে প্রেসক্লাব কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্বিমত পোষণ করে। তারা জানায়, ডিপিডিসি প্রেসক্লাবের বিল করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু প্রেসক্লাবের বিল হবে গৃহস্থালীয় গ্রাহক হিসেবে।