বকেয়া বিলের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বিলের কারণে গতকাল সোমবার রাত থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা জানান, প্রধান ভবনের গত চার মাসের বিদ্যুৎ বিল বাকি আছে, এর পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ টাকা। করপোরেশনের কর্মকর্তারা জানান, আজ মঙ্গলবার সকালে তাঁরা কার্যালয়ে এসে দেখেন যে দপ্তরের বিদ্যুৎ বিছিন্ন রয়েছে। তাঁরা আরও জানায়, গতকাল করপোরেশেন থেকে বিল দিতে গেলে পিডিবি বকেয়া বিল সুদসহ পরিশোধ করতে বলেন। তাই গতকাল বিল পরিশোধ করা যায়নি।চট্টগ্রাম পিডিবির পাথরঘাটা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান জানান, সিটি করপোরেশনের প্রধান ভবনের বকেয়ার অঙ্ক ১০ লাখ ছাড়িয়ে গেছে। করপোরেশন কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়ার পরও তারা বিল পরিশোধ করেনি। তাই বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।