বক্তব্য বাদ না দিলে সংসদে যাবে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, আইএসআইয়ের কাছ থেকে টাকা নেওয়া এবং তারেক রহমানকে নিয়ে সংসদে যেসব আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে—সেগুলো এক্সপাঞ্জ না করলে বিএনপি কাল থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে যাবে না।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের জিয়া ব্রিগেড আয়োজিত মানববন্ধন ও গণসমাবেশ কর্মসূচিতে জয়নাল আবেদিন ফারুক এ কথা বলেন। বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের সভানেত্রী নন, তিনি সারা দেশের প্রধানমন্ত্রী। তিনি বিএনপিকে নিয়ে জনসভায় যেসব বক্তব্য রাখেন সেগুলো নিয়ে অসুবিধা নেই। কিন্তু সংসদে প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে বক্তব্য রাখেন সেটি গ্রহণযোগ্য নয়।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দেশে জয়নাল আবদিন ফারুক বলেন, ‘অশালীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি মেনে নিন।’ তিনি অভিযোগ করেন, সরকার গণমাধ্যমের ওপর নিপীড়ন চালাচ্ছে। পায়ের নিচ থেকে মাটি সরে গেলেই সরকার গণমাধ্যমের ওপর আক্রমণ করে বলে তিনি মন্তব্য করেন। তবে এভাবে টিকে থাকা যায় না।