বক্তৃতা শুনতে বাধ্য সবাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী, ‘কেবল জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকারের নির্বাচন বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার নির্বাচন উপলক্ষে নির্বাচনী সভা, মিছিল বা অন্যবিধ প্রচারকাজে নির্বাচনী তফসিল ঘোষণার পর হইতে নির্বাচন অনুষ্ঠানের ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত, নির্বাচন কমিশনের নির্দেশনা বা বিদ্যমান বিধানাবলীর বিধান সাপেক্ষে, নীরব এলাকা ব্যতীত অন্যান্য এলাকায় শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি ব্যবহার করা যাবে।’কিন্তু অধিকাংশ মিছিল-মিটিংয়েই মানা হয় না এই বিধি। কয়েক সপ্তাহ আগে পল্টন ময়দানে অনুষ্ঠিত হলো জাতীয় পার্টির সম্মেলন। সম্মেলনস্থলে মাইক বাজানোর অনুমোদন নিশ্চয়ই তাঁরা নিয়েছেন। কিন্তু তাঁরা পল্টন ময়দানের বক্তৃতা ময়দান ছাড়িয়ে চারপাশের সব এলাকায় ছড়ানোর অনুমতি নিয়েছিলেন কি? একই অবস্থা ওয়াজ মাহফিল বা ওরসের ক্ষেত্রেও দেখা যায়। ওয়াজ মাহফিল যে মাঠে হয় ওই মাঠের আশপাশে বিশাল এলাকাজুড়ে মাইক তাক করা থাকে। নগরের যেসব উন্মুক্ত এলাকায় রাজনৈতিক সভা-সেমিনার হয় সেখানকার শব্দ যাতে সেই এলাকা পর্যন্তই সীমাবদ্ধ থাকে সেদিকে খেয়াল রাখলে আর শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ভঙ্গ হয় না। আর রাজনৈতিক দলের নেতা-কর্মীরা যদি সচেতন হতেন, তাহলে হয়তো নগরবাসী উটকো শব্দের হাত থেকে রেহাই পেত।