বখাটেদের প্রতিরোধের আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী এস টি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী সঙ্গীতা মণ্ডল স্থানীয় বখাটের নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করায় মর্মাহত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে বখাটেদের সামাজিক শত্রু হিসেবে আখ্যায়িত করে তাদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তিনি।আজ শনিবার সকালে যশোরের জেলা প্রশাসককে ফোন করে অবিলম্বে যেকোনো অবস্থায় বখাটেদের আইনের কাছে সোপর্দ করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যশোরের জেলা শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শনসহ বখাটেদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের সামাজিক ব্যাধি নির্মূলে সরকারি উদ্যোগ ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি জরুরি। তিনি স্কুল-কলেজের প্রতিরোধ কমিটি, কাউন্সেলিং শিক্ষকদের তৎপরতা আরও বৃদ্ধি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর গুরুত্ব দেন।